কোভিড-১৯
রোধে পরীক্ষামূলক ভ্যাকসিনের ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল
কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো এন টেক। তারা এখন সফল ভ্যাকসিন তৈরির ব্যাপারে
যথেষ্ট আত্মবিশ্বাস দেখাচ্ছে। টাইম অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেছেন, তাঁরা আশা করছেন, আগামী অক্টোবর
মাস নাগাদ তাঁদের ভ্যাকসিনের জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে
অনুমোদন পেয়ে যাবেন। সেপ্টেম্বরে তাঁরা ভ্যাকসিনের কার্যকারিতার ফল জেনে যাবেন। সম্পূর্ণ
পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন


0 Comments